× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৫ পিএম

দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।

৫৫ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌকস টহল দল একটি সন্দেহজনক ট্রাক থামায়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকারও বেশি।

বিজিবি জানায়, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা চালাচ্ছিল। তবে বিজিবির সতর্ক অভিযানে তা ব্যর্থ হয়। আটককৃত ট্রাক ও জব্দকৃত পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘চোরাকারবারিরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করছে এবং করবে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

জব্দকৃত ট্রাক ও ভারতীয় পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা