বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বাঞ্ছারামপুর মডেল থানার এএসআই (নিঃ) মাসুদ সরকার ও এসআই মো. হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান।
আটক জমির আলী (৩৮) কড়ইকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল ছাত্তার আলীর ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বলেন, রান্নাঘরের ভেতর থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।