বগুড়া অফিস
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫০ পিএম
প্রতীকী ছবি
বগুড়া রেলস্টেশন এলাকা থেকে দুলু (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেনÑ বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ড চক সূত্রাপুর এলাকার আজহার আলী সরকারের ছেলে দুলু সরকার।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘রেলস্টেশন এলাকা থেকে দুলুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মেয়ে জানিয়েছেন, তার বাবা উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন দিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।’