× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাক-পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

রংপুর অফিস

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৭ পিএম

ট্রাক-পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

রংপুরে ট্রাক-পিকআপকে পেছন থেকে ধাক্কা দিলে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন পিকআপের চালক।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টায় নগরীর দমদমা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নগরীর নগর মীরগঞ্জের মো. ইউসুফের ছেলে পিকআপের হেল্পার আরিফ (২০), পীরগাছা সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা (২৮) ও ছেলে ওয়ালিদ স্বাধীন (১)। এ ঘটনায় গুরুতর আহত পিকআপের চালককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি শাহজাহান আলী। 

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোর ৪টার দিকে একটি মালবাহী পিকআপ মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশে ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা এলাকায় এসে ইউটার্ন নেয়। এ সময় পেছনে থাকা বালুবাহী ট্রাক পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপে থাকা তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারসহ সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

তাজহাট থানার ওসি শাহজাহান আলী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকের চালক ও হেল্পার পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা