× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলাবদ্ধ স্কুলমাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৬ পিএম

জলাবদ্ধ স্কুলমাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুর উপজেলার পোয়ালশুড়া-পাটপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ধানসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন সংস্কারের অভাবে স্থায়ী জলাবদ্ধতার রুপ নিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।

এই পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের মাঠে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আলীম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা খাতুন, প্রাক্তন শিক্ষার্থী রকি, স্বপন আলী প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া ৭ম শ্রেণির শিক্ষার্থী আফরিন সুলতানা, দশম শ্রেণির স্বাধীন মন্ডলসহ কয়েকজন শিক্ষার্থী জানান, পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পনিতে ডুবে প্রায় ৬ মাস ধরে জলাবদ্ধ মাঠটি। তপ্তদুপুরে মাঠে জমে থাকা পঁচা দুর্গন্ধে নষ্ট হচ্ছে স্কুলের স্বাভাবিক পরিবেশ। নোংরা কাদাপানি পেরিয়ে এবং মশা-মাছির কামড় উপেক্ষা করে স্কুলে ক্লাস করতে হচ্ছে। দ্রুত খেলার মাঠটি সংস্কারের দাবি জানান তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, ‘ওই স্কুলের মাঠ সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিগগিরই স্কুলটির নতুন ভবন নির্মাণ হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা