× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৪ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হকের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, স্টেশনে দাঁড়িয়ে মোবাইল ফোন দিয়ে টিকটক ভিডিও করছিলেন নুর ইসলাম। এসময় ঢাকাগামী ৫০ নম্বর বলাকা কমিউটার ট্রেন এসে তাকে ধাক্কা দিলে তিনি প্ল্যাটফর্মে ছিটকে পড়েন। এতে তার ডান হাত থেতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন। স্থানীয়রা দ্রুত তাকে ভ্যানে করে গাজীপুর সদর হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা