× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে ইকো পার্ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন ডিসি

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২২ পিএম

আড়াইহাজারে ইকো পার্ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন ডিসি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসন উদ্যোগে প্রস্তাবিত ইকোপার্ক প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় এই প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘ ৭০ বছর ধরে কতিপয় ব্যক্তি সরকারী জমি জবর দখল করে রেখেছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৩ একর দখলকৃত জমি দখলমুক্ত করা হয়েছে। সেই জমিতে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও জনসাধারণের বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে নির্মিতব্য এই ইকোপার্ক পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শ করেন ও পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে পূজা উপলক্ষ্যে চেক ও চাল বিতরণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা