× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে সেনাবাহিনীর টহল জোরদার

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৭ পিএম

দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে সেনাবাহিনীর টহল জোরদার

সনাতন (হিন্দু) সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলা সদরসহ জেলার সাতটি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের টহল জোরদার করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্প আনুষ্ঠানিক টহল জোরদার করার লক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপে পরিদর্শন শুরু করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্প সূত্র জানায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সর্বস্তরের জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর প্রেক্ষিতে ১৫ ফিল্ড রেজিমেন্টের অধিনায়কের নেতৃত্বে জেলার সকল উপজেলায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। দুর্গাপূজার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়পূর্বক কার্যক্রম পরিচালনা শুরু করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা