বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭ পিএম
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোলে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে সাংবাদিক নামধারী মনিরুল ইসলাম মনিকে (৫০) আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।
ভুক্তভোগীর পরিবার ও মামলার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর টিফিনের সময়ে উলাশীর গিলাপোলে বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের ৮ম শ্রেণির এক ছাত্রকে পাকা কলা খাওয়ানোর কথা বলে অভিযুক্ত মনিরুল ইসলাম মনি জোর করে মোটরসাইকেলে তুলে তার বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে বলাৎকার করেন। এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর মা মোছা: আন্না খাতুন বুধবার সন্ধ্যায় শার্শা থানায় মামলা করেন। পরে তাকে আটক করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মনিরুল ইসলাম মনিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।