× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিটাগাং চেম্বার

৩০ সেপ্টেম্বরের মধ্যে নবায়ন না করলে সদস্যপদ বাতিল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৬ পিএম

৩০ সেপ্টেম্বরের মধ্যে নবায়ন না করলে সদস্যপদ বাতিল

শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যপদ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নবায়ন না করলে বাতিল হয়ে যাবে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই থেকে ২০২৫-২৬ বর্ষের চেম্বারের সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠান নবায়ন কার্যক্রম সম্পন্ন করেননি তাদের আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে নবায়ন করতে অনুরোধ জানানো হয়েছে। ওই সময়ের মধ্যে যেসব সদস্য প্রতিষ্ঠান নবায়ন সম্পন্ন করবেন না, চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।

সদস্যপদ নবায়নের লক্ষ্যে গত বছরের চেম্বার সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স (হালনাগাদ), ই-টিআইএন, হালনাগাদ আয়কর সনদ অথবা ২০২৪-২৫ আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র, ডেলিগেট সদস্যদের স্ব স্ব গ্রুপ/টাউন অ্যাসোসিয়েশন থেকে উক্ত মেয়াদের সদস্যপদ নবায়ন সার্টিফিকেট দাখিল করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা