× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দুরকানী স্বাস্থ্য কেন্দ্র

৯ মাস ধরে ঔষধ নেই, স্বাস্থ্যসেবা ব্যাহত

জে আই লাভলু, ইন্দুরকানী (পিরোজপুর)

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৫ পিএম

৯ মাস ধরে ঔষধ নেই, স্বাস্থ্যসেবা ব্যাহত

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘ ৯ মাস ধরে ঔষধ সরবরাহ বন্ধ। এতে স্বাস্থ্যসেবা কর্যক্রম মারাত্মকভভাবে ব্যাহত হচ্ছে।

জানা যায়, উপজেলার পাড়েরহাট, পত্তাশী ও চন্ডিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে  ৯ মাস ধরে কোনো ঔষধ সরবরাহ করা হয় না। প্রতিদিন রোগীরা সেবা নিতে এসে শুধু পরামর্শ নিয়েই চলে যাচ্ছেন। মাসের পর মাস ঔষধ না থাকায় খালি হাতে ফিরে যেতে হচ্ছে রোগীদের। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার পত্তাশী ইউনিয়ন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ইন্দুরকানী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গর্ভবতী মা, শিশু ও কিশোরীরা চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন।  আগে এ সেবা কেন্দ্রগুলো থেকে রোগীদের মধ্যে ২২ ধরণের ঔষধ বিনামূল্যে দেওয়া হতো। গরিব রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোয় সেবাপ্রার্থীরা ভিড় জমাতেন। কিন্তু দীর্ঘদিন ঔষধ সরবরাহ না থাকায় সেবা কেন্দ্রগুলো রোগীদের  কোন ঔষধ দিতে পারছে না। এতে সেবাবঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

কালাইয়া গ্রাম থেকে সেবা নিতে আসা মিনারা ও সিমু বেগম  বলেন, আমরা গরিব মানুষ। টাকা দিয়ে ঔষধ কেনার সামর্থ্য নেই। তাই আমরা ফ্রিতে ডাক্তার দেখাতে ও ঔষধ নিতে এখানে আসি। কিন্তু ঔষধ না থাকায় অনেক দিন ডাক্তার দেখিয়ে খালি হাতে ফিরে যেতে হয়েছে।

এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ. দা.) সোহাগ হোসেন বলেন, বেশ কয়েক মাস যাবত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোয় ঔষধ সরবরাহ না থাকায় আমরা রোগীরা ঔষধ পাচ্ছে না। তবে খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা