× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১০:৪৫ এএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২ ১১:২৪ এএম

ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি : প্রবা

ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি : প্রবা

চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় মাঝনদীতে আটকা পড়ে দুটি ফেরি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মধ্যরাতে পদ্মানদীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে কুয়াশার তীব্রতা বাড়লে ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে ভোর সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা