× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তালা ভেঙে ৫ মন্দিরের গহনা চুরি

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯ পিএম

তালা ভেঙে ৫ মন্দিরের গহনা চুরি

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গায় পাঁচটি মন্দিরের চুরি হয়েছে। একই এলাকায় থাকা মন্দিরগুলোর তালা ভেঙে বিগ্রহের গায়ে থাকা অলংকার নিয়ে গেছে চোরচক্র। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে নলডাঙ্গায় পুরনো রাজবাড়ীতে এ চুরির ঘটনা ঘটেছে। 

নলডাঙ্গা পূজা কমিটির সভাপতি বঙ্কিম ব্যার্নাজী বলেন, সাতচল্লিশের দেশভাগের পর নলডাঙ্গার রাজারা রাজবাড়ি ও সহায়-সম্পত্তি ফেলে ভারতে চলে যান। তাদের তৈরি মন্দিরগুলোও অরক্ষিত অবস্থায় পড়ে থেকে ধ্বংস হতে থাকে। পরে ২০০০ সালের দিকে মন্দিরগুলো সংস্কারে উদ্যোগ নেন স্থানীয়রা। তারা পুরনো অবয়ব ঠিক রেখে মন্দিরগুলো সংস্কার করে আবার পূজা-অর্চনা শুরু করেন। এর ধারাবাহিকতায় এবারও ঝাঁকজমকের সঙ্গে পূজার আয়োজন করা হয়েছে মন্দিরগুলোয়। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় পূজা শেষ করে মন্দিরগুলোর দরজায় তালা লাগিয়ে বাড়ি চলে যান পুরোহিত। রাতে চোর বিষ্ণু, শিব, লক্ষ্মী, গণেশ ও সিদ্ধেশ্বরী মন্দিরের তালা ভেঙে বিগ্রহগুলোতো থাকা অলংকার চুরি করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, চোররা হয়তো ভেবেছিল বিগ্রহের গায়ের অলংকারগুলো সোনার। কিন্তু সেগুলো ছিল ইমিটেশনে তৈরি নকল সোনার।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা চোরচক্রকে আটক করতে সক্ষম হব।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সঙ্গে কথা বলেন। এছাড়া পুলিশকে জেলার পূজা মন্দিরগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশও দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা