নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৭ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লার যমুনা ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ নৌকার মাঝি ইদ্রিস আলী ব্যাপারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লা সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছন ভাসমান অবস্থায় বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইদ্রিস আলী ব্যাপারী শরীয়তপুর জেলার শখীপুর থানার মৃত সিদ্দিক আলী ব্যাপারীর ছেলে। তিনি ঢাকার শ্যামপুর তেলঘাট এলাকায় বসবাস করতেন।
নারায়ণগঞ্জের পাগলা নৌ-পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, নিহত ইদ্রিস আলী একজন নৌকার মাঝি ছিলেন। তিনি তিনদিন আগে নৌকা চালানোর সময় সদরঘাটের শ্যামবাজার এলাকায় নদীতে পড়ে যান বলে জানা গেছে। তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহটি পরিবারের হেফাজতে রয়েছ।