× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিজি আর যাওয়া হলো না কামরুলের

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৪ পিএম

ফিজি আর যাওয়া হলো না কামরুলের

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে সকাল ৭টায় মোটরসাইকেল আরোহী প্রবাসী যুবক কামরুল হাসান রানা (২৫)কে অজ্ঞাত এক গাড়ি চাপা দিয়ে দেহ দ্বিখণ্ডিত করায় ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর ) নিহত এ প্রবাসী  দুবাই থেকে দেশে ফিরেছেন কিছুদিন আগে; এরই মধ্যে ফিজিতে যাওয়ার জন্য ভিসাও এসেছে তার।

নিহতের চাচাত ভাই মাসুম ভূঁইয়া  জানান, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মো. কামাল হাসান রানা। কয়েক মাস আগে দুবাই থেকে বাংলাদেশে এসেছে। তিনি দেশে এসে কুমিল্লা আলেখারচর বিশ্বরোড কুমিল্লা হাইওয়ে ‘ইন হোটেলে’ চাকরি নেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে এলে সকাল ৭টায় অজ্ঞাতে এক গাড়িচাপায় তার দেহ দ্বিখণ্ডিত হয়। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি হোটেলে চাকরির পাশাপাশি ফিজি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন এবং ভিসাও এসেছে কিছুদিনের মধ্যেই। ইতোমধ্যে তার চলে যাওয়ার কথাও ছিল। ভাগ্যে কী নির্মম পরিহাস তার ফিজি যাওয়া আর হলো না। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. ইকবাল বাহার বলেন,  সকাল ৭টায় অজ্ঞাত গাড়িচাপায় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মারা যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলমান আর ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা অব্যহৃত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা