× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কয়েলের বাক্সে আসা ২০ হাজার পিস ইয়াবা জব্দ

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৯ পিএম

কয়েলের বাক্সে আসা ২০ হাজার পিস ইয়াবা জব্দ

ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে কয়েলের বাক্সে আসা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন আগে একটি কাটুনে করে কয়েলের প্যাকেটের সঙ্গে ইয়াবা ট্যাবেলগুলো কসটেপ মুড়িয়ে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠায়। তবে, যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিকবার কল দিলে ফোনটি সুইচ অফ করে রাখে।

পরবর্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে সকলের উপস্থিতিতে কাটুন খুলেন। এ সময় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান, ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে কে বা কার কাছে পাঠালো বিষয়টি তদন্ত করার পাশাপাশি আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা