× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া বেতনের দাবিতে ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) এলাকায় বিক্ষোব করছে পোশাক শ্রমিকরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, নাসা গ্রুপের দুটি কারখানা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে তারা বেপজা কার্যালয়ের সামনে অবস্থান করছেন। বিষয়টি সমাধানে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

বেপজা সূত্রে জানা যায়, অক্টোবর মাস থেকে কারখানা দুটি বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নামেন। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মবুধবার সকাল ৯টায় শ্রমিকরা সড়কে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন। এতে কাস্টমসা হাউস থেকে বিমান বন্দর সড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে বেলা সাড়ে ১১টার দিকে সড়ক থেকে সরিয়ে দেয়। এর পর শ্রমিকরা ইপিজেডের মুখে বেপজা কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। বর্তমানে সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

শ্রমিকরা জানান, ‘নাসা গ্রুপের মালিকানাধীন দুটি কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করে। আমাদের কয়েক মাসের বেতন এখনও বকেয়া। সেই বেতন পরিশোধের সিদ্ধান্ত না নিয়ে উল্টো কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। একদিকে বেতন বকেয়া, অন্যদিকে আগামী মাস থেকে চাকরিও থাকবে না। তাহলে আমরা খাবো কি? তাই বকেয়া বেতনের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা