× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম

শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের  সড়াবাড়ীয়া বিদ্যালয়ে শিক্ষারমানোন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের কুফল ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজের সভাপতিত্বে সুধী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। প্রধান আলোচক  ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। 

সহকারী প্রধান শিক্ষক রবিউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন দর্শনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শহীদ তিতুমীর, সাবেক প্রধান শিক্ষক আনিসুর রহমান, সড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, গহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা