× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জে তিন সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮ পিএম

মোরেলগঞ্জে তিন সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হবার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গণেশ পাল বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় হাসপাতালের হিসাব রক্ষক মো. রেজোয়ান মাতুব্বরসহ ৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। 

সম্প্রতি হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান মাতুব্বরের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হলে রেজোয়ান মাতুব্বর পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হাসপাতালের ভিতরে বসেই হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী গণেশ পাল। 

জানা গেছে, শুভরাজকাঠি গ্রামের গৃহ শিক্ষক উম্মে সালমা বেগম রেজোয়ান মাতুব্বরের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের বিষয়ে জানার জন্য গত ১৬ সেপ্টেম্বর দুপুরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ, দৈনিক সংবাদ ও দৈনিক গ্রামের কাগজ এর প্রতিনিধি গনেশ পাল, দৈনিক ভোরের দর্পন এর প্রতিনিধি শামীম আহসান মল্লিক ও প্রতিদিনের বাংলাদেশ ও দৈনিক পূর্বাঞ্চল মোরেলগঞ্জ এর প্রতিনিধি এম. পলাশ শরীফ রেজোয়ান মাতুব্বরের বক্তব্য নেওয়ার জন্য হাসাপাতালে যান। ওই সময় রেজোয়ান মাতুব্বর তার স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাতাকে সাথে নিয়ে ওই তিন সাংবাদিককে পরিকল্পিতভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। 

এক পর্যায়ে সাংবাদিকরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের কাছে গেলে তার কক্ষে বসেও সাংবাদিকদের ওপর চড়াও হন রেজোয়ান মাতুব্বর, তার স্ত্রী কহিনুর বেগম, মেয়ে মরিয়ম আক্তার মুনমুন ও মেয়ের জামাই আফজাল চাকলাদারসহ ৭-৮ জনের একটি দল। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে সাংবাদিকদেরকে অবরুদ্ধ করে রাখে। 

উল্লেখ্য, রেজোয়ান হোসেন প্রথমে মোরেলগঞ্জ হাসপাতালে পিয়ন পদে যোগদান করেন। পরে তিনি প্রধান সহকারী কাম হিসাব রক্ষক পদে উন্নীত হন। তার সময়ের নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তিনিসহ হাসপাতালে কয়েকজন কর্মকর্তা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন। এসব কারণে তিনি পরিকল্পিতভাবে সাংবাদিকদের লাঞ্ছিত করে তাদের বিরুদ্ধে তার মেয়ে হাসপাতালের আয়া মরিয়ম আক্তার মুনমুনের শ্লীলতাহানীর অভিযোগ তুলে মিথ্যা মামলাও দায়ের করেন। 

এ ঘটনায় বাগেরহাট প্রেসক্লাব, মোরেলগঞ্জ প্রেসক্লাব, শরণখোলা প্রেসক্লাবসহ বিভিন্ন জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিককের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা