× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপকূলের কৃষি খাতের আধুনিকায়নে মোবাইল অ্যাপস

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১০ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

পটুয়াখালীর কুয়াকাটায় কৃষি খাতের আধুনিকায়নে BAMIS মোবাইল অ্যাপ ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা হোটেল ডি-মোর ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি প্রকল্পের অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী এ প্রশিক্ষণের আয়োজন করেন। প্রকল্পের সার্বিক সহযোগিতা করে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ। জার্মান ফেডারেশন ফরেন অফিসের অর্থায়নে কারিগরি সহায়তায় ছিল রাইমস। বর্তমানে প্রকল্পটি পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. আব্দুল মুহিত। প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক নিলুফার আক্তার বানু। প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আমানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল ইসলাম মজুমদার।

প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেইভ দ্য চিলড্রেনের অফিসার সঞ্জিতা হালদার, রাইমসের সিনিয়র অফিসার আবহাওয়াবিদ মোঃ তানজিলুর রহমান এবং অ্যাপস ডেভলপার মোঃ খায়রুল ইসলাম অন্তর।

দিনব্যাপী এই কর্মশালায় পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার মোট ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাগোনারীর প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা