× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই লাখ ১৩ হাজার টাকায় ৮০ পিস ইলিশ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫২ পিএম

দুই লাখ ১৩ হাজার টাকায় ৮০ পিস ইলিশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ৮০ পিস ইলিশ নিলামে বিক্রি হয়েছে দুই লাখ ১৩ হাজার টাকায়। প্রতিটি মাছের ওজন এক কেজির বেশি ছিল বলে জানিয়েছেন আড়তদাররা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে চেয়ারম্যান ঘাটের মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তে এ নিলাম অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ দিন সাগরে মাছ ধরার পর জেলে মো. শাহেদ মাঝি ১৭ জন জেলেকে সঙ্গে নিয়ে সাগর থেকে ঘাটে ফিরে আসেন। তার ধরা ৮০টি ইলিশ আলাদাভাবে নিলামে তোলা হলে ব্যবসায়ী নাহিদ ব্যাপারী মোট ২ লাখ ১৩ হাজার টাকায় মাছগুলো ক্রয় করেন।

মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তের ম্যানেজার মো. ইরাক উদ্দিন বলেন, বড় আকারের এসব ইলিশের অনেকগুলোর কোনোটির ওজন দুই কেজিরও বেশি। এগুলোকে সেরা সাইজের ইলিশ বলা হয়। তাই ব্যবসায়ীরা প্রতিযোগিতার মাধ্যমে বেশি দামে কিনে নেন।

আড়তের স্বত্বাধিকারী মো. আকবর হোসেন বলেন, আগে প্রায়ই এ ধরনের বড় ইলিশ ঘাটে পাওয়া যেত, এখন আর আগের মতো পাওয়া যায় না। সামনে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান রয়েছে। মৌসুম থাকা সত্ত্বেও মাছের অভাব দেখা দিয়েছে। তবে, মাছের আকার ভালো হলে দাম বেশি হওয়াটাই স্বাভাবিক। এতে জেলে, ব্যবসায়ী ও শ্রমিক সবাই লাভবান হন।

হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, চেয়ারম্যান ঘাট এলাকায় প্রায়ই বড় আকারের মাছ ধরা পড়ে। সরকারের সময়ে সময়ে জারি করা নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন হওয়ায় নদী ও সাগরে বড় মাছের প্রাচুর্য দেখা যাচ্ছে। আশা করছি, সামনে জেলেরা আরও বেশি বড় ইলিশ ধরতে পারবেনÑ যা বাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা