× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৯ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৪) নামে এক চা দোকানি মারা গেছেন এবং আরও একজন আহত হয়েছেন। নিহত কালু কাজী বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে চেকপোস্ট বাজারে এক চা দোকানি নিজের চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ওই দোকানের আরিফ হোসেন নামে এক কর্মচারীও আহত হন।

দোকানের কর্মচারী আরিফ হোসেন বলেন, সকালে চা তৈরি করার জন্য কেটলিতে পানি গরম দিই। চা বানানোর জন্য কেটলিতে হাত দিলে আমি বিদ্যুৎস্পৃষ্ট হই। এ সময় দোকান মালিক কালু কাজীর গায়ের ওপর পড়লে তিনিও আহত হন। কিছুক্ষণ পর আমি সুস্থ হয়ে গেলেও কালু কাজীর জ্ঞান না ফিরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, চেকপোস্ট বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চা দোকানির মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা