× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন ছাত্রফ্রন্ট নেতা আরাফাত

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৪ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন ছাত্রফ্রন্ট নেতা আরাফাত

রাজবাড়ী জেলা জাকের পার্টি  ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত মোল্লা (২৬) সড়ক দুর্ঘটনায় সোমবার রাত ১০টার দিকে নিহত হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে এবং গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের একজন সক্রিয় রক্তদাতা সদস্য ছিলেন।

ঘটনাটি ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে। আরাফাত মোল্লা মোটরসাইকেলযোগে মাখন রায়ের পাড়া নতুন ব্রিজ এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এ সময় তার মাথায় মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে তিনি মারা যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত আরাফাতের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ির উদ্দেশে আনা হচ্ছে।

এদিকে আরাফাত মোল্লার মৃত্যুতে স্থানীয় জাকের পার্টি নেতাকর্মী ও গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের পক্ষ থেকে আরাফাত মোল্লার অকাল মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

একইভাবে গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন ও কোষাধ্যক্ষ মো. শফিক মন্ডল বলেন, আরাফাত নিয়মিত রক্তদাতা হিসেবে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে অবদান রেখেছেন। তার মতো একজন তরুণের চলে যাওয়া আমাদের মাঝে বড় শূন্যতা সৃষ্টি হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা