× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাসপোর্ট অফিসে সার্ভারের সমস্যা ; চুয়াডাঙ্গায় সেবা গ্রহীতাদের ভোগান্তি

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সার্ভারে সমস্যার কারনে গত তিনদিন ধরে ভোগান্তিতে পড়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবাগ্রহীতারা। 

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ৯ টায় চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সরেজমিনে দেখা যায়, পাসপোর্ট অফিসের গেটের সামনে ও আশেপাশে সেবাগ্রহীতাদের ভীড়। সার্ভারের সমস্যায় ভোগান্তিতে পড়েছেন অনেকে।

জেলার বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে অনেকে পাসপোর্ট করতে আসেন। অনেকে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে যান। তারা লাইনে প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়ানোর পর অফিসের কার্যক্রম শুরু হলে জানতে পারেন, যার যা কাজ আছে তা নিয়ে পরের দিন অফিসে আবার আসতে। এরপরও মানুষ শেষ সময় দুপুর পর্যন্ত অপেক্ষা করে দেখছেন কাজ হয় কিনা। 

গেটের বাইরে থেকে অনেকেই বাক-বিতণ্ডায় লিপ্ত হন দায়িত্বরত আনসারদের সঙ্গে।

পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রবিবার সকালে কর্মঘণ্টা শুরুর পর থেকেই সার্ভারের যন্ত্রাংশের ত্রুটির কারণে পাসপোর্ট অফিসের সব রকম সেবা বন্ধ রাখা হয়েছে। এমনকি আজও ( মঙ্গলবার ) ঠিক হয় কিনা তা নিশ্চিত বলতে পারছেন না কর্মকর্তারা।

একজন আনসার সদস্য জানান, পাসপোর্ট অফিসের পাশেই একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হওয়ায় সার্ভারের যন্ত্রাংশ নষ্ট হয়েছে।

দামুড়হুদা থেকে পাসপোর্টের আবেদন জমা দিতে আসা স্বাধীন বলেন, ‘এখানে আবেদন জমা দিতে আসলে, পুরো দিন লাইনে দাঁড়িয়ে কেটে যায়।

প্রচণ্ড ভিড়ে অনেকেই কাজ ছাড়াই ফিরে গেছেন। আবার দূর-দূরান্ত থেকে আসা অনেকেই অপেক্ষায় আছেন সার্ভার ঠিক হওয়ার আশায়। 

জীবননগর থেকে আসা শাকিল নামের এক পাসপোর্ট আবেদনকারী বলেন, আমি সকাল ছয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে এখানে এসে দেখি, মানুষ আমার আগে এসে লাইন ধরেছে। কিন্তু সকাল ৯টার দিকে ওরা (পাসপোর্ট অফিসের আনসার সদস্যদের দেখিয়ে) বলছে- আজকে মঙ্গলবার সকাল থেকেই সার্ভারের সমস্যা  কাজ হবে না, সবাই কালকে (বুধবার ) আসেন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ সহকারী পরিচালক এস. এম জাকির হোসেন বলেন, আমাদের সার্ভারের সমস্যার কারণে সব কার্যক্রম বন্ধ আছে। মূলত সার্ভারের যন্ত্রাংশ নষ্ট হওয়ায় আবেদন গ্রহণ বা পাসপোর্ট সংক্রান্ত কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে টেকনিশিয়ানরা এসে এ সমস্যার সমাধান করবে। আশা করছি, খুব দ্রুত সমাধান হওয়ার সম্ভবনা রয়েছে এবং  সেবা প্রদান করা সম্ভব হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা