× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার জামাল জামায়াত কর্মী নন: জামায়াত নেতা

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১১ পিএম

স্ত্রীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার জামাল জামায়াত কর্মী নন: জামায়াত নেতা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্ত্রীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার জামাল উদ্দীন (৩৬) জামায়াত কর্মী নন।  বরং স্ত্রীকে ভরণপোষণ না দেওয়ায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন তার স্ত্রীর এক নানি। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে জেলার তেঁতুলিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর নামে ভিত্তিহীন  ও মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। 

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তেঁতুলিয়া  উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দীনকে গত ২০ সেপ্টেম্বর ধর্ষণের মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তাছাড়া, ওই নারীর সঙ্গে জামালের স্থানীয় মৌলভীর মাধ্যমে বিয়ে হয় এক বছরের বেশি সময় আগে। পরে চলতি বছরের ১৪ জুন পঞ্চগড় আদালতে অ্যাফিডেভিডের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রেশন করা হয়। গত এক বছর ধরে স্ত্রীর ভরণ পোষণ না দেওয়ায় একটি ধর্ষণ মামলা করেন জামালের স্ত্রীর এক নানি।  

তবে জামালকে গ্রেপ্তারের ঘটনায় কয়েকটি অনলাইনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি জামায়াতে ইসলামীর কর্মী। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত জামাল উদ্দীন ২০২৪ সালের ৩ নভেম্বর সংগঠনের কর্মী হয়। পরে তার চারিত্রিক নানা সমস্যার কারণে চলতি বছরের ২২ জুন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে জামায়াতে ইসলামের কোনো সম্পর্ক নেই। সংঘটিত ঘটনার প্রকৃত সত্য উদঘাটন না করে শোনা কথার ওপর বিশ্বাস করে কোনো সংবাদ পরিবেশন করা নিতান্তই সংবাদ পরিবেশনের নীতিমালা বিরোধী। 

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব প্রকাশিত মিথ্যা সংবাদটি নিজ নিজ সংবাদপত্র থেকে প্রত্যাহার করে সঠিক সংবাদটি প্রচার করবেন। ভবিষ্যতে সংগঠনের নাম জড়িয়ে কোনো সংবাদ পরিবেশনের আগে প্রকৃত বিষয়টি যাচাই-বাছাই করে তা পরিবেশন করার জন্য আমরা আপনাদের প্রতি প্রত্যাশা রাখি। 

এ সময় অন্যদের মধ্যে জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক ওয়ালিউল্লাহ, জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি শাহীদ আল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাকিম, সেক্রেটারি হাবিবুর রহমান, পঞ্চগড় শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা