× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় আদালত থেকে পালিয়ে গেছে জোড়া খুনের আসামি

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় আদালত থেকে পালিয়ে গেছেন জোড়া খুনসহ ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলাম। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায় আলোচিত মামলার আসামি  রফিকুল ইসলাম। তিনি  বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে এবং উপজেলার জিয়ানগর এলাকায় শশুর ও ছেলের বউকে গলা কেটে হত্যা ও ডাকাতির ঘটনার প্রধান আসামি।

বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক  মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, রফিকুল ইসলামকে সোমবার জেলাখানা থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নিয়ে আসা হয়। হাজিরা শেষে জেলখানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আদালতে কর্মরত পুলিশ সদস্যরা। বিকাল সাড়ে ৪ টার দিকে হাজতখানা থেকে আসামি বের করার সময় ভীড়ের মধ্য থেকে পালিয়ে যান রফিকুল ইসলাম। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, পালিয়ে যাওয়া রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা