চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৪ পিএম
মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির অপরাধে বেকারি পণ্যের চেইন শপ ফুলকলির একটি শোরুমকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার চট্টগ্রামের চকবাজার এলাকায় এ অভিযান চালনো হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।
এদিকে একই অভিযানে কাঁচা মাছ-মাংসের সাথে ফ্রিজের মধ্যে বাসি গ্রিল ফ্রাইড চিকেন রান্না করা খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।
ফয়েজ উল্যাহ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা ফুলকলির ওই শোরুমে অভিযান পরিচালনা করি। অভিযানে প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির প্রমাণ পাই। পরে এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করেছি। একই সময় ওই এলাকায় এরিস ফুড নামে আরেকটি রেস্টুরেন্টকে ফ্রিজের মধ্যে বাসি গ্রিল ফ্রাইড চিকেন রান্না করা খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখছে। পরে এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছি।