× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাজারে হামলার ঘটনায় আটক আরও ২

কুমিল্লা অফিস

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৫ পিএম

মাজারে হামলার ঘটনায় আটক আরও ২

কুমিল্লার হোমনার আসাদপুর গ্রামে সাধারণ মানুষকে উত্তেজিত করে মব সৃষ্টির মাধ্যমে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও কয়েকটি বাড়িতে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে হোমনা থানা পুলিশ আসাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে রবিবার দুজনকে একই গ্রাম থেকে আটক করা হয়। এ নিয়ে মাজারে হামলার ঘটনায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে চারে। বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম। 

মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মীর হোসেন জানান, আসাদপুর গ্রাম থেকে আটককৃত দুজন হলেনÑ ওই গ্রামের মৃত সোলায়মান আহমেদের ছেলে মো. ইকরাম উল্লাহ (৪৫) ও মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আবদুল লতিফ (৩৯)। হোমনা থানা পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে। 

এদিকে গত বৃহস্পতিবারের ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগীদের কেউ মামলা না করায় হোমনা থানা পুলিশের পক্ষ থেকে সাব-ইন্সপেক্টর তাপস কুমার সরকার অজ্ঞাত পরিচয়ের দুই হাজারের বেশি লোককে আসামি করে মামলা করেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা