× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতকড়াসহ পালালো জুলাই গণঅভ্যুত্থানের মামলার আসামি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮ পিএম

পালিয়ে যাওয়া আসামি মাস্ক পরিহিত মাহবুব আলম। ছবিটি জুলাই আন্দোলনের সময়ের

পালিয়ে যাওয়া আসামি মাস্ক পরিহিত মাহবুব আলম। ছবিটি জুলাই আন্দোলনের সময়ের

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ জুলাই অভ্যুত্থানের মামলার এক আসামি পালিয়েছে। এ ঘটনায় সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম। তবে, দিনভর এ ঘটনা নিয়ে এক ধরনের লুকোচুরি চালিয়ে যাচ্ছে পুলিশ। 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে পাঠানটুলি এলাকার গায়েবি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

পালিয়ে যাওয়া ওই আসামির নাম মো. মাহবুব আলম। তিনি মাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে হওয়া একাধিক মামলার আসামি।

স্থানীয়রা জানায়, দুপুরে পাঠানটুলি গায়েবি মসজিদের সামনে থেকে মাহাবুবকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে গাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে না পেয়ে তার ছোট ভাই মোজাহিদকে ধরে নিয়ে যায় পুলিশ। 

এ বিষয়ে জানতে অভিযান পরিচালনাকারী ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) দারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান। পরবর্তী সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এছাড়া সিএমপির পশ্চিম বিভাগের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে কল করা হলে তিনিও সাড়া দেননি। 

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শ্রীমা চাকমা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে বলেন, ‘জেনেছি এমন কোনো ঘটনা ঘটেনি। আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না। ওসি জানালেন, তিনি মাদকসংক্রান্ত একটি অভিযানে রয়েছেন।’

অন্যদিকে, ডবলমুরিং থানা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসামি পালানোর পর ওসির নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গেছে। পুলিশের একাধিক টিম পালিয়ে যাওয়া ওই আসামিকে ধরতে অভিযানে নেমেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা