নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৩ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির নেতা ইব্রাহিম চিকিৎসাধী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে পুলিশের হামলায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি নেতা ইব্রাহিমের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২০২৩ সালের ২৮শে অক্টোবর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছিল। সমাবেশ চলাকালীন আইনশৃঙ্খলারক্ষী বাহিনী হামলা চালিয়ে সমাবেশটি ভেঙে দেয়। এসময় পুলিশের সাথে সংঘর্ষে ও পুলিশের বেধরক মারধরে বিএনপি নেতা ইব্রাহিম গুরুতর আহত হন।
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার জানান, গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ইব্রাহিম চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত রবিবার রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে তিনি মারা গেছেন। সোমবার দুপুরে হাজিগঞ্জ জামে মসজিদের সামনে জানাজা নামাজ শেষে পাঠানটুলি কবরস্থানে তাকে দাফন করা হয়।