× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কুমিল্লা অফিস

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই সভার কার্যক্রম শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী। সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সমস্যার কথা পুলিশ সুপারের কাছে উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগসহকারে সেসব সমস্যা শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা, নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামিম কুদ্দুস ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা