গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৭ পিএম
গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে সাহারা মার্কেটে সেমি পাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, এই ঘটনায় শামীম, নুরুল হুদা, জয় হাসান, জান্নাতুল নাঈম, রুবেল মোট ৫ জন আহত হয়েছে।তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।