ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪২ পিএম
ময়মনসিংহের ফুলপুরে নানা বিষয়বস্তু নিয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসনীম জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাহাত চৌধুরী, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মটর মালিক সমিতির ফুলপুর শাখার সাধারণ সম্পাদক এ.কে.এম. সিরাজুল হক, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতারা, ছাত্র প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওই মিটিংয়ে বক্তারা, আইনশৃঙ্খলা, জুয়া, মাদক নির্মূল, চুরি, চোরাচালান, জোরপূর্বক জমি ও স্থাপনা দখল, নাশকতা, বাল্যবিয়ে প্রতিরোধ, জঙ্গি দমন, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, যানজট, সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়াও আলোচনা করা হয় জন্ম-মৃত্যু নিবন্ধন, টাইফয়েড টিকাদান ক্যাম্পিইনসহ প্রচারণা বৃদ্ধির জন্য আরও কঠোর হতে বলেন।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, মাদক ও বিভিন্ন অপরাধবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদক ও অপরাধমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। সরকারের রূপকল্প বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করব। এছাড়াও তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস-নাশকতাবিরোধী কমিটিগুলোকে আরও সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।