× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারিবারিক কলহে যুবকের রহস্যজনক মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৫ পিএম

পারিবারিক কলহে যুবকের রহস্যজনক মৃত্যু

পারিবারিক কলহের জেরে মো. মাসুদ রানা ওরফে সোহেল রানা (৩৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে ঢাকার ধামরাইয়ে।  নিহতের পরিবারের দাবি, স্ত্রী তাকে হত্যা করেছে। আর পুলিশ বলছে, গলায় ফাঁসের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, ফাঁসিতে আত্মহত্যা না কি হত্যা তা জানা যায়নি।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের চর ভাকুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. মাসুদ রানা ওরফে সোহেল রানা ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চর ভাকুলিয়া এলাকার আবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, গতকাল রাত ৯টার দিকে সোহেল ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে তর্কাতর্কি হয় ও দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে সোহেল বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে সে বাড়ি ফিরে আসে। এরপর রাতে তারা ঘুমাতে যায়। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ তার স্ত্রী দরজা খুলে উঠে বাবা-মাসহ পরিবারকে সোহেলের আত্মহত্যার কথা জানায়। পরিবারের লোকজন ঘরে ঢুকে তাকে মেঝেতে শোয়ানো দেখতে পায়।

নিহতের বোন হেলেনা অভিযোগ করে বলেন, ‘রাতে ঝগড়ার পর সোহেল বাইরে চলে যায়। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরে আসে। সাড়ে ১২টার দিকে তার স্ত্রী ডেকে বলে সে ফাঁসি দিয়েছে। ঘরে ঢুকে দেখি সোহেলকে মেঝেতে শুইয়ে রাখা হয়েছে। পরে মাথায় পানি দেই, তখনই দেখি সে জীবিত নেই। এছাড়া তার গলায় চিহ্ন দেখি। আর পাশে কাটা ওড়না দেখি।’

নিহতের বাবা মো. আবুল হোসেন বলেন, ‘রাত ৯টার দিক থেকে সে আর তার স্ত্রী ঝগড়া করছে। পরে সে ১১টার পরে বাড়ি থেকে বের হয়ে যায়। আমি তাকে ফোন করলে সে জানায় ক্যারাম খেলছে চায়ের দোকানে গিয়ে। পরে রাতে বাড়ি আসে। ১২টার পরে ওর বউ ডেকে বলে আপনার ছেলে ফাঁসি দিছে। ঘরে ঢুকে দেখি তাকে শুইয়ে রাখা হয়েছে। তার গলায় দাগ দেখছি। কিন্তু কোনো রশি বা ঝুলানো কিছু দেখিনি। আমার ধারণা ওকে মেরে ফেলছে। আমি কেস করব। আমি মামলা করব।’

অন্যদিকে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে, তখন তারা মরদেহ উদ্ধার করেননি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ জানায়, প্রাথমিকভাবে তার গলায় ফাঁসের চিহ্ন দেখা যায়। এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. নূরে আলম বলেন, ‘প্রাথমিকভাবে তার মরদেহ দেখে গলায় ফাঁসের চিহ্ন দেখা যায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা