× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎ঝালকাঠিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

‎ঝালকাঠিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে জেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির উপপরিচালক মো. আলম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

‎প্রধান আলোচক ছিলেন ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি ও বায়তুল মোকারম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই নিজামী। সভায় আরও বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক দেবাশিষ দাস, ‎ইসলামি আন্দোলন ঝালকাঠি শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি শাখার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, গুরুমহারাজ পাবলিক হরিসভার শ্রী শুকদেব গোস্বামী ব্রজবাসি, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আসাদুর রহমান মান্না সভার সঞ্চালনা করেন।

‎বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য। এ সম্প্রীতি রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে। সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই। ধর্মীয় শিক্ষা মানুষকে ভালোবাসা ও সহনশীলতার পথ দেখায়—এই মূল্যবোধকে ধারণ করেই এগিয়ে যেতে হবে।

‎‎সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই নিজামী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা