× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নৈশ প্রহরীর

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় আহসান উল্লাহ (৫২) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ উপজেলার মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে। তিনি আফিল জুট মিলে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে ডিউটি শেষে নৈশ প্রহরী আহসান উল্লাহ বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়েন তিনি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক আফ্রিদী ও সাথে থাকা মাহমুদুল হাসান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, শার্শায় মিনি স্টেডিয়ামের সামনে সড়ক দুর্ঘটনায় আফিল জুট মিলের এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা