× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় পুকুরপাড়ের ঘর থেকে ৫ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বগুড়া অফিস

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পুকুরপাড়ের মেশিন ঘর থেকে প্রায় পাঁচ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব–১২। গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমন এলাকার সোনালী পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

অভিযানে পুকুরের লিজগ্রহীতা আবুল বাশার রুবেল (৫৫) ও বিক্রির সহযোগী আল আমিন (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে। রুবেল শাহ বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেস্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। আল আমিন সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে রুবেল পুকুরটি লিজ নেন। গত বছর পুকুর সংস্কারের পর থেকে ওই এলাকায় অচেনা মানুষের যাতায়াত বেড়ে যায়। এরপরই রবিবার বিকালে র‍্যাব মেশিন ঘরে অভিযান চালায়। খড়কুটোর নিচে লুকানো অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।

পুকুরের পাহারাদার হানিফ বলেন, ঘরটি দীর্ঘদিন খালি পড়ে ছিল। সেখানে মূর্তিটি রাখা হয়েছিল, কিন্তু স্থানীয়দের কেউ তা টের পাননি। র‍্যাব এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।

র‍্যাব–১২ এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা