ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৩ পিএম
ভোলায় মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জেলে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরের দিকে তজুমদ্দিন উপজেলার চৌমোহনী লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত জেলের নাম মো: তাহের মাঝি (৪০)। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোমবার ভোরের দিকে তজুমদ্দিনের চৌমোহনী লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে তাহের মাঝির নেতৃত্বে আরও তিন জেলে তার ট্রলারে মাছ শিকার করছিল। ওই সময় বজ্রপাত তাহের মাঝির গাঁয়ে লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পাশাপাশি ট্রলারে থাকা আরও দুই জেলে আহত হন।