× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯ পিএম

ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে পিয়াস শেখ (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ভাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের চন্ডিদাসদি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পিয়াস শেখ একই এলাকার ফেরদাউস শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াস গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে স্থানীয়রা পাশের এক পরিত্যক্ত টিনশেড ঘর থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে পিয়াসের পচাগলা মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মরদেহটি একটি বাঁশের ধর্ণার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পাশে একটি প্লাস্টিকের চেয়ারও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চেয়ারটি ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পিয়াস।

স্থানীয়রা আরও জানান, পিয়াস মাদকে আসক্ত ছিল এবং মাঝে মাঝে ঘুমের ওষুধসহ অন্যান্য মাদকদ্রব্য সেবন করত।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা