× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুফিবাদী সংস্কৃতি পরিষদের পবিত্র ঈদে মিলাদুন্নবী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৭ পিএম

সুফিবাদী সংস্কৃতি পরিষদের পবিত্র ঈদে মিলাদুন্নবী

সর্বধর্ম সমন্বয়ে তাছাউফভিত্তিক সংগঠন সুফিবাদী সংস্কৃতি পরিষদের উদ্যোগে চট্টগ্রাম শহর পরিষদের অস্থায়ী কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা দেলোয়ার হোসেন ও নাত পরিবেশন করেন মাওলানা আকিব রেজা।

সংগঠনের সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমানের পরিচালনায় মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মতি ভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশিন হযরত শাহসুফি মাওলানা আব্দুল হালিম শাহ। 

মাহফিলে বক্তারা বলেন, সর্বধর্ম সমন্বয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে রসুলে পাক (সা.)-এর আদর্শের বিকল্প নেই। মুসলিম উম্মাহ পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো রসুলে পাকের (সা.) আদর্শ থেকে বিচ্ছিন্ন হওয়া। শুধু তাই নয়, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মুসলিম তথা ইসলামের জন্য আবির্ভাব হয়নি বরং তিনি তামাম জাহানের রহমত ও কল্যাণের জন্যই প্রেরিত হয়েছেন। পরিশেষে মিলাদ, কিয়াম মোনাজাতের পর তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক লেখক ও গবেষক শাহজাদা ড. মো. আবদুল আজিম শাহ, শাহজাদা ইঞ্জিনিয়ার তিতুমির বান্না শাহ, সংগঠনের সদস্য খ ম জামাল উদ্দীন, সাংবাদিক মিঠুন চৌধুরী, বিকাশের বিভাগীয় কর্মকর্তা ইমন কল্যাণ ঘোষ, মোহাম্মদ আজমগীর, প্রাবন্ধিক কাজী আহসান ইকবাল মঞ্জু, মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা