× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতি-লুটপাটের কারণেই দেশের মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত : ফয়জুল করীম

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৯ পিএম

দুর্নীতি-লুটপাটের কারণেই দেশের মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সাইয়েদ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেন, দেশের এই লুটপাট, দুর্নীতি আর বৈষম্যের কারণেই সাধারণ মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে দিনাজপুরের হিলি চারমাথা মোড়ে এক পথসভায় একথা কথা বলেন তিনি।

ফয়জুল করীম বলেন, দেশে গরিবের গরিবি আছে, ভ্যানচালকের ভ্যানচালকি আছে, কৃষকের কৃষকি আছে, অথচ মাত্র ১৬ বছরে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। তুমি কি জানো, শুধু শেয়ারবাজার থেকে সালমান এফ রহমান ৫৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। দেশের এই লুটপাট, দুর্নীতি আর বৈষম্যের কারণেই সাধারণ মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত।”

পথসভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি ডা. নূর আলম সিদ্দিক, ইসলামী যুব আন্দোলন দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি মো. এমদাদুল হক এবং ইসলামী যুব আন্দোলন হাকিমপুর উপজেলা সভাপতি মাওলানা মো. মোকছেদুর রহমান প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা