× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৩ পিএম

হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহাবুর রহমান (২৬) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকশিমুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মাহাবুর রহমান উপজেলার অরুয়াইল ইউনিয়ন বারপাইকা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। মোদিবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি মাহাবুর রহমান উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। 

সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আবির আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনে উপজেলার কুট্রাপাড়ায় আল আমিন নামের একজন নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রলীগ নেতা মাহাবুর রহমান আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা