× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিউটি পার্লার থেকে জাল টাকা পিস্তল ও গুলি উদ্ধার, আটক ৩

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪২ পিএম

বিউটি পার্লার থেকে জাল টাকা পিস্তল ও গুলি উদ্ধার, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল টাকা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদালতপাড়া এলাকায় অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লারে’ অভিযান চালায় নবীনগর থানা পুলিশ। এ সময় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- আলমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সাথী (৪২), করিমশাহ এলাকার আব্দুল সালামের মেয়ে তাশলিমা আক্তার এবং পূর্ব পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার।

সূত্র জানায়, পার্লারের মালিক বিলকিস আক্তার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। পার্লারের ম্যানেজার সাথী জানান, বিকালে এক যুবতী হাইড্রা ফেসিয়াল করার কথা বলে পার্লারে আসেন। তিনি দরদাম করার পর একটি ব্যাগ রেখে বাইরে যান। কিছুক্ষণ পর ওই ব্যাগটি থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

এদিকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিকাল ৪টার দিকে কালো পোশাক ও মুখে মাস্ক পরিহিত এক যুবতী রিকশায় করে পার্লারে প্রবেশ করেন। তার আনা ব্যাগ থেকেই এসব জাল টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ হওয়া সব জাল নোটের সিরিয়াল নম্বর একই- ট ৮৬২৭৩৬৯।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাটির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা