নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম
নাগরিক সেবার মান উন্নয়নে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘পৌরকর সেবা সপ্তাহ-২০২৫’ উদ্বোধন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সেবা সপ্তাহ। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পৌরসভার সভাকক্ষে ‘পৌর সেবার উন্নয়নে-কর দেব খুশিমনে' শ্লোগানে পৌর কর সেবা সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মো. রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী সহিদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, সাঁট লিপিকার সুরঞ্জিত দাশ, স্যানিটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, সহকারী এসেসর উমা রাণী বণিক, কার্যসহকারী আবু মুছা, টিকাদান সুপারভাইজার বনানী দাশ, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, কম্পিউটার মুদ্রাক্ষরিক দিপংকর সরকারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও করদাতাগণ।
অনুষ্ঠানে ৫৪ হাজার ৫০০ কর প্রদানকারী আ. হেকিমকে সম্মাননা স্মারক প্রদান সহ জুন-আগস্ট ২০২৫ অর্থবছরে শতভাগ জন্মনিবন্ধনে বিশেষ অবদান রাখায় পৌরসভার টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।