× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ ২ যুবকের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৬ পিএম

সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ ২ যুবকের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুস মার্কেট সংলগ্ন এলাকায় চরপাড়ায় অবৈধ ভাবে গড়ে উঠা গ্যাস ক্রস ফিলিং গুদামে সৃষ্ট বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১০ জনের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন- চন্দনাইশ উপজেলা হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার, নাসির উদ্দিনের ছেলে মো. ইদ্রিস মিয়া (২৬) কক্সবাজার জেলার মো. ইউসুফ (৩০)।

অগ্নিদগ্ধে নিহত ইদ্রিসের ছোট ভাই আবু তাহের বলেন, চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসায় তার ভাই ইদ্রিস সহ ৪ জনকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হলেও চিকিৎসার যাবতীয় খরচপাতি নিজেদের বহন করতে হয়। মালিকপক্ষ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য সমাজ সেবা অধিদপ্তরের কাছে আবেদন করে দায়িত্ব শেষ করেন। এছাড়া ওষুধপত্র কেনার জন্য কোন প্রকার সহযোগিতা করেননি। 

উল্লেখ্য, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ভূঁইয়া বাড়ি এলাকার মাহাবুবুর আলম কয়েক বছর ধরে তার সাতকানিয়ার চরতি ইউনিয়নের দ্বীপ চরতির নির্জন এলাকায় বড় বড় সরকারী গ্যাস সিলিন্ডারের বোতল থেকে অবৈধভাবে বিভিন্ন ব্যান্ডের ছোট ছোট সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং ব্যবসা চালিয়ে আসছিল। গত ১৭ সেপ্টেম্বর ভোরে এক কর্মচারীর সিগারেটের আগুনে সৃষ্ট বিস্ফোরণে ১০ দল অগ্নিদগ্ধ হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা