× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে অটোরিকশা ধর্মঘট

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ঝালকাঠি পৌরসভা কর্তৃক লাইসেন্স চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে অটোরিকশা ও ইজিবাইক সমবায় সমিতি। রবিবার (২১ সেপ্টেম্বর) বাদবাকি অটোরিকশা ও ইজিবাইককে বৈধ করার দাবি জানিয়ে সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে তারা। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে শহরে গাড়ি চলাচল বন্ধ রাখবেন।

অটো শ্রমিক নেতারা জানান, ঝালকাঠি পৌরসভায় আগে ১১শ' ৫০টি অটোরিকশা লাইসেন্স থাকলেও বর্তমান পৌর কর্তৃপক্ষ মাত্র ৭শ' ১৩টির লাইসেন্স নবায়ন করেছে। 

তবে পৌর কর্তৃপক্ষের দাবি, শহরে বৈধ অটোরিকশা সংখ্যা ৭শ' ১৩টি। এগুলোর নবায়ন কার্যক্রম চলছে। অথচ এর বাইরে শহরে এক থেকে দেড় হাজার অবৈধ অটোরিকশা চলাচল করছে। তাই এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। পৌর কর্তৃপক্ষ বলছে, শ্রমিক সমিতির দাবি অযৌক্তিক।

শ্রমিকরা অভিযোগ করেছেন, গাড়ি থেকে অবৈধভাবে অর্থ আদায় ও হয়রানি করছে পৌরসভা। দ্রুত সমাধান না হলে লাগাতার কর্মসূচির হুমকিও দিয়েছেন তারা।

শহরে অটোরিকশা ও ইজিবাইক লাইসেন্স ইস্যু নিয়ে শ্রমিক ও পৌর কর্তৃপক্ষের এই দ্বন্দ্বে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা