× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরি করতে গিয়ে ফেনীতে ভারতীয় নাগরিক গ্রেফতার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৪ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ফেনীতে মুদি দোকানে চুরি করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে। শনিবার (২০ সেপ্টেম্ববর) বিকালে শহরের আলিম উদ্দিন সড়ক সংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে থেকে তাঁকে গ্রেফতারকরা হয়।

গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকের নাম জাওয়ার কুমার যাদব (৩৭)। তিনি ভারতের বিহার রাজ্যের খাগরিয়া জেলার আলাউলি থানার ঋষি মনি মন্দির অঞ্চলের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের আলিম উদ্দিন সড়ক সংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে একটি মুদি দোকান থেকে মালিকের অনুপস্থিতিতে পণ্য নেওয়ার সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করেন। এ সময় ওই যুবক হিন্দিতে কথা বলায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এক পর্যায়ে তাঁরা পুলিশকে জানালে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজেকে ভারতীয় নাগরিক দাবি করেন। জাওয়ার কুমার যাদব নামের ভারতীয় ওই নাগরিক ভিসা ও পাসপোর্ট ছাড়াই ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে অবস্থান করছিলেন।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ভারতীয় ওই যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেফতারদেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা