× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে রহস্যময় ডোবায় মিলল কলেজছাত্রীর মরদেহ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩০ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রামের রহস্যময় ডোবা যেন আবারও কাড়ল এক তরতাজা প্রাণ। তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে নিখোঁজ হওয়া কলেজছাত্রী ফারজানা আক্তার জুঁইয়ের (২০) মরদেহ দুই দিন পর ভেসে উঠল সেই ডোবা থেকেই।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কচুরিপানা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি মরদেহ দেখে আঁতকে ওঠেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। 

মৃত জুঁই লাউরফতেহপুর ইউনিয়নের আবুল হাসনাতের মেয়ে। ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন তিনি। 

স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক ঈদন বলেন, ডোবাটি নিয়ে বহুদিন ধরে নানা গুজব আছে। অনেকে বলে এখানে জীনের বাস। নাহলে একের পর এক মৃত্যু কেমন করে ঘটে! 

গ্রামের বাসিন্দা সুজন খন্দকার বলেন, দশ বছর আগে আমার ফুফাতো ভাইয়ের মরদেহও এই ডোবা থেকে উঠেছিল। আজ আবারও একই ঘটনা ঘটল। মনে হয় ডোবাটা মৃত্যুর ফাঁদ।

জুঁইয়ের বাবা আবুল হাসনাত কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে কারও সঙ্গে খারাপ সম্পর্কে জড়ায়নি। সবার কাছেই সে ভালো মেয়ে ছিল। কিন্তু এই অভিশপ্ত পুকুরে আগেও লাশ পাওয়া গেছে, এবার আমার মেয়েকেও কাড়ল।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শাহিনুর ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা