× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাটির নিচে মিলল ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৮ পিএম

মাটির নিচে মিলল ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮৭৬টি রুপার মুদ্রা উদ্ধার। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় একটি মাটির পাত্রের মধ্যে বিপুল পরিমাণ রুপার মুদ্রা খুঁজে পান।

শহিদুল ইসলাম জানান, মাটি খোঁড়ার সময় হঠাৎ মাটির হাঁড়ির মতো কিছু একটা উঠে আসে। সেটির ভেতরে তারা অনেক পয়সা দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মুদ্রাগুলো উদ্ধারের ব্যবস্থা করে।

উদ্ধারকৃত মুদ্রাগুলো ব্রিটিশ আমলেরÑ যা ১৮৬৫ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ের। মুদ্রাগুলোর গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খোদাই করা রয়েছে। মোট ১ হাজার ৮৭৬টি রূপার মুদ্রা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় স্বর্ণকারদের মতে, রূপা হিসেবে প্রতিটি মুদ্রার বর্তমান বাজারমূল্য ১৫০০ থেকে ১৮০০ টাকা। তবে, এসব প্রাচীন মুদ্রার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য আরও কয়েক গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা