× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালুখেকোদের বিরুদ্ধে হাওড়া নদীর পাড়ে মানববন্ধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৮ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৩ পিএম

বালুখেকোদের বিরুদ্ধে হাওড়া নদীর পাড়ে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভাঙনকবলিত নদীর দুই পাড়ের মানুষ। বালুখেকোদের হাত থেকে নিজেদের ভিটেমাটি রক্ষায় হাওড়া নদীর পারে বিশাল এ মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া এলাকায় এ মানববন্ধন করা হয়েছে। এ সময় নিজেদের ভিটে-মাটি রক্ষার জন্য বালু উত্তোলন বন্ধ এবং বালুখেকো উপজেলা কৃষক দলের আহবায়ক আমজাদ খান, সদস্য সচিব বাহাদুর হোসেন তিতাস ও উপজেলা শ্রমীক দলের সদস্য সচিব ওমর ফারুকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়।

নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান সম্প্রতি উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমজাদ খান, সদস্য সচিব বাহাদুর হোসেন তিতাস এবং উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ওমর ফারুক দাবি করেন যে তারা হাওড়া নদীর বালু ও মাটি কাটার ইজারা নিয়েছেন।

গত বুধবার খলাপাড়া এলাকায় ড্রেজার বসিয়ে তারা বালু উত্তোলন শুরু করলে স্থানীয় জমির মালিক ও গ্রামবাসী একত্রিত হয়ে বাধা দেন।

খবর পেয়ে আখাউড়া ইউএনও অতীশ দর্শী চাকমা গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসী তার কাছে জানতে চান এ বিষয়ে কোনো সরকারি অনুমোদন আছে কি না। ইউএনও বলেন, বিষয়টি তার জানা নেই এবং এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাহাদুর হোসেন তিতাসকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেন।

তবে অভিযোগ রয়েছে, ইউএনওর নির্দেশ অমান্য করে বাহাদুর ও তার সহযোগীরা জোরপূর্বক বালু ও মাটি উত্তোলনের হুমকি দিয়ে যাচ্ছেন। এতে নদীর তীরবর্তী মানুষের বসতবাড়ি ও কৃষিজমি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে উত্তোলনকারীদের সংঘর্ষ ও দাঙ্গার শঙ্কাও দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নানু মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমান মোল্লা, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কায়ুম, সাবেক ইউপি সদস্য শহীদ মিয়া প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা